বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
চৌদ্দগ্রামে জনস্বাস্থ্যের ড্রাফটম্যান শাহীন আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ০৭.১০.২০২৬ ১:০৩ এএম |


 চৌদ্দগ্রামে জনস্বাস্থ্যের  ড্রাফটম্যান শাহীন আটক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের তেলিহাটির শাহীন আলমকে আটক করেছে পুলিশ। তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান। মঙ্গলবার বিকেলে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন। 
স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান ও শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের বাসিন্দা শাহীন আলমের অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। জনস্বাস্থ্যে নানা অনিয়ম করে তিনি কোটি কোটি টাকা, বাড়ি ও গাড়ির মালিক হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী কর্মকান্ডে অর্থায়ন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এলাকার লোকজন পুলিশকে খবর দিলে শাহীন আলমকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, শাহীন আলম নামের এক ব্যক্তিকে আটক শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২