বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্টের ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ) এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার এর পরিচালক ও ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড হিউম্যানেটিজ অনুষদের ডিন প্রফেসর ড. রমা ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্ট-এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বাইউস্টের বিগত দিনসমূহের কার্যক্রম, বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নিকট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরেন।
অরিয়েন্টশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাইউস্টের পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীগণ। অরিয়েন্টশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
