কুমিল্লার চান্দিনায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন।
এসময় তিনি প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভির্য্য ও উৎসবমুখর পরিবেশে শারদীর উৎসব উদযাপনে সকলকে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করার আহবান জানান। এছাড়া পূজা চলাকালিন সময়ে প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের বিশেষ ভাবে নজর রাখার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান, হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মাহমুদুল হাসান, চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা সহ-সভাপতি লক্ষণ চন্দ্র সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চান্দিনা উপজেলা সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চান্দিনা উপজেলা সদস্য সচিব ও চান্দিনা প্রেস ক্লাব সভাপতি রণবীর ঘোষ কিংকর, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক কার্তিক দাস, উপদেষ্টা দীপক কুমার আইচ, বাংলাদেশ পূজা উদযাপন চান্দিনা উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার প্রমুখ।
