শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
সেকেন্ড ইলেভেন এনসিএলের উদ্বোধন
৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৩১ এএম আপডেট: ০৮.১০.২০২৬ ১:৪৭ এএম |


৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সেকেন্ড ইলেভেনের খেলা মাঠে গড়িয়েছে। নতুন তিন দিনের এই ফরম্যাটের প্রথম দিন বেশ নাটকীয় ছিল। বিকেএসপির মাঠে ব্যাটারদের বাজে অবস্থার বিপরীতে পূর্বাচলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন চট্টগ্রামের ক্রিকেটাররা।
উদ্বোধনী দিনে সিলেট লজ্জার রেকর্ড গড়েছে। যেখানে বিকেএসপির তিন নম্বর মাঠে মাত্র ২২ ওভার ২ বলেই মাত্র ৩৮ রানে অলআউট হয় তারা।  রংপুরের আরিফ আহমেদ অনিক নেন তিন উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে রংপুর দিন শেষে ৬ উইকেটে ১২৮ রান তুলে সুবিধাজনক অবস্থানে রয়েছে।
এদিকে পূর্বাচলে টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম প্রথম দিনেই ৬ উইকেটে তুলে নিয়েছে ৩৩৭ রান। দলের পক্ষে মাত্র ১৯৭ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৬ রানের দারুণ এক ইনিংস খেলেন ইরফান সাবরি তাকরির। এছাড়া শাহরিয়ার আহমেদ ৭৩ ও দিন শেষে শামীম মিয়া ৬৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
বিকেএসপির দুই নম্বর মাঠে ঢাকা সংগ্রহ করে ১৪৩ রান। খুলনার বোলার রবিউল ইসলাম রবি ৫০ রান খরচ করে শিকার করেন ৭টি উইকেট। জবাবে খুলনা দিন শেষে ৩ উইকেটে ১১৮ রান সংগ্রহ করেছে।
বিকেএসপির চার নম্বর মাঠেও বোলারদের দাপট। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৭ রানে অলআউট হয় ময়মনসিংহ। রাজশাহীর নাঈম ইসলাম জুনিয়র মাত্র ৪ রান দিয়ে নেন ৪ উইকেট। জবাবে দিন শেষে রাজশাহী ৩ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে বড় সংগ্রহের পথে রয়েছে। ওপেনার ইমন আলী দলের পক্ষে ৫৬ রানের ইনিংস খেলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২