বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ০৭.১০.২০২৬ ১:০৩ এএম |



 ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের  নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা  পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ অভিনব কৌশলে রিকশাভ্যানের বডির নিচে বিশেষভাবে বানানো হয়েছিল গোপন কক্ষ। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, ভ্যানটি মাদক বহনে ব্যবহার করা হচ্ছে। তবে পুলিশের তল্লাশিতে বেরিয়ে আসে সেই গোপন কক্ষ। সেখান থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা। এ ঘটনায় মো. আলম হোসেন ( ৪০ ) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। মঙ্গলবার ( ৬ অক্টোবর ) সকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার ( ৫ অক্টোবর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশু হাসপাতাল সড়কের পশ্চিমপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আলম হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার সদরের পশু হাসপাতাল সড়কের পশ্চিমপাড়া এলাকায় একটি রিকশাভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। ভ্যানটির ভেতরে কোনো মালামাল ছিল না। এ সময় ভ্যানটি দেখে মনে হচ্ছিল যেন খালি ভ্যান। পরে সন্দেহ হওয়ায় ভ্যানের বডির নিচে তল্লাশি চালালে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পান পুলিশ সদস্যরা। চেম্বারটি খুলে সেখান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়৷ ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে পুলিশ।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২