বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়ে ক্যাম্প ন্যু
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম আপডেট: ০৬.১০.২০২৬ ২:০৩ এএম |

 ২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়ে ক্যাম্প ন্যু২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার যোগ হলো বার্সেলোনার ক্যাম্প ন্যু। আগে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও মরক্কোর কাসাব্লাঙ্কার প্রস্তাবিত হাসান–২ স্টেডিয়ামকে মূল দাবিদার মনে করা হলেও এখন লড়াইটা দাঁড়িয়েছে তিন ভেন্যুর মধ্যে।
পুনর্নির্মাণের পর ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ৫ হাজার। স্টেডিয়ামটির কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা ২০২৮ সালের প্রথম প্রান্তিকে। এরই মধ্যে ২০২৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজনের জন্যও ক্যাম্প ন্যুকে বেছে নিয়েছে উয়েফা।
বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাও ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ক্যাম্প ন্যুতে আয়োজনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তার মতে, মাদ্রিদের বদলে বার্সেলোনার এই স্টেডিয়ামই ফাইনালের জন্য বেশি উপযুক্ত।
তবে এখনো কোনো ভেন্যুর নাম চূড়ান্ত করেনি ফিফা। স্পেনের পক্ষ থেকে বার্নাব্যু ও ক্যাম্প ন্যু দুটি ভেন্যুকেই প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে মরক্কো ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার হাসান–২ স্টেডিয়াম নির্মাণ করছে, যা সম্পন্ন হলে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হওয়ার কথা সেটি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২