বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো কুমিল্লায়
শাহীন আলম।
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম আপডেট: ০৭.১০.২০২৬ ১২:০২ এএম |


  গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো কুমিল্লায়‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। আজ মঙ্গলবার কুমিল্লার ঐতিহাসিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত ২৬ আগস্ট থেকে দেশব্যাপী শুরু হওয়া এ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির (অনূর্ধ্ব-১৭) শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার-এই ৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
দেশজুড়ে প্রায় ২৮ হাজার প্রতিষ্ঠানের আনুমানিক ১৪ লাখ শিক্ষার্থী উপজেলা পর্যায়ে অংশ নেয়।
পর্যায়ক্রমে জেলা পর্যায়ে ৪৭,৮৪০ জন, উপ-অঞ্চলে ৫,৮৮৮ জন এবং অঞ্চল পর্যায়ে ৮২৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
সারা দেশ থেকে বাছাইকৃত ৩৬৮ জন প্রতিভাবান শিক্ষার্থী জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘পরাজয় মেনে নিয়ে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষাই ক্রীড়াঙ্গন আমাদের দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নির্দেশনায় শিক্ষা ও খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরো জানান, আগামী ২০২৭ সালের নতুন শিক্ষা কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ, আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষাকে বিশেষভাবে সংযোজন করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নারীশিক্ষার পথিকৃৎ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর জীবন ও কর্ম ভবিষ্যতে জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। আমাদের শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও মননের পাশাপাশি সুস্থ দেহ, দৃঢ় মনোবল, ইতিবাচক মানসিকতা এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। ক্রীড়া সেই দায়িত্ব পালনের একটি শক্তিশালী মাধ্যম। একটি সুন্দর মাঠ কখনো কখনো একটি সুন্দর শ্রেণি কক্ষের মতোই গুরুত্বপূর্ণ; কারণ মাঠে অর্জিত শিক্ষা জীবনের নানা প্রতিকূল মুহূর্তে শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও দৃঢ় থাকতে শেখায়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২