বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ার কাছে ২-১ গোলে হারল নাঙ্গলকোট
বরুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৫০ পিএম আপডেট: ০৭.১০.২০২৬ ১২:০২ এএম |


ব্রাহ্মণপাড়ার কাছে ২-১ গোলে হারল নাঙ্গলকোট
কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ম্যাচে নাঙ্গলকোট উপজেলাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা ফুটবল দল।
সোমবার (৫ অক্টোবর) বরুড়া উপজেলার তলাগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাহ্মণপাড়া।
ম্যাচে ব্রাহ্মণপাড়া দলের খেলোয়াড়েরা সমন্বিত আক্রমণ ও দৃঢ় রক্ষণভাগের মাধ্যমে নাঙ্গলকোটকে চাপে রাখে। অন্যদিকে নাঙ্গলকোটও গোল পরিশোধের জন্য একাধিক আক্রমণ চালালেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি।
খেলা শেষে বিজয়ী ব্রাহ্মণপাড়া দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করছেন আয়োজক ও ফুটবলপ্রেমীরা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২