সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩
বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ উদ্ধার ১৫৬৫ পিস ইয়াবা
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৪২ এএম আপডেট: ০৫.১০.২০২৬ ১:৫৮ এএম |


  বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়ায়  ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ উদ্ধার ১৫৬৫ পিস ইয়াবাইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির পৃথক বিশেষ অভিযানে ১৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি গাঁজাসহ মোট তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন ইয়াবা ব্যবসায়ী, একজন চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং অন্যজন সিআর পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ৩ অক্টোবর সীমান্ত এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে। ব্রাহ্মণপাড়া থানাধীন ৪ নং শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী এলাকায় সীমান্তের ২০৫৮/৫-এস নম্বর মেইন পিলারের কাছে রেললাইনের পূর্বে পাকা রাস্তা থেকে ১৫৬৫ পিস ইয়াবাসহ মোঃ মেহেদী (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। মেহেদী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মৃত নবীর হোসেনের ছেলে।
এদিকে আজ ৪ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহতাব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নারায়নপুর থেকে রামচন্দ্রপুরগামী পাকা রাস্তার ওপর থেকে এক অজ্ঞাতনামা আসামির ফেলে যাওয়া ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন এসআই মাহতাব হোসাইনের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে চুরির মামলায় (মামলা নং-১৫, তারিখ: ০৯/০৭/২০২৬ইং, ধারা: ৪৫৭/৩৮০ পেনাল কোড) তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ পারভেজ প্রকাশ মিঠুকে (২০) গ্রেপ্তার করা হয়। পারভেজ মনোহরপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
অন্য এক অভিযানে উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ সিআর পরোয়ানাভুক্ত আসামি তাজুল ইসলামকে (৪৬) টাটেরা এলাকা থেকে গ্রেপ্তার করে। তাজুল টাটেরা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার হওয়া তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদক নিয়ন্ত্রণে থানা এলাকার এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২