মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বরুড়ার জয়
বরুড়া প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ এএম আপডেট: ০৫.১০.২০২৬ ১:৫৬ এএম |

এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বরুড়ার জয়
কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের খেলায় বাঙ্গরা উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে জয় পেয়েছে বরুড়া উপজেলা দল।
গতকাল অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বরুড়া। ম্যাচের বিভিন্ন সময়ে দারুণ সমন্বিত আক্রমণের মাধ্যমে বাঙ্গরার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বরুড়া।
খেলায় বরুড়া উপজেলার সিয়ামকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। ম্যাচ শেষে তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।
টুর্নামেন্টের এ ম্যাচকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলা উপভোগ করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২