বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ম্যাচে হোমনা উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলা দল ১-১ গোলে ড্র করেছে।
রোববার বিকেলে বরুড়া উপজেলার তলাগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচটি শেষ হয়।
খেলায় দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী মাঠে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।
এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে কুমিল্লার বিভিন্ন উপজেলার দল অংশ নিচ্ছে।
