সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩
মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, সুপারিশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা-এমপি জসিম উদ্দিন
ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১:০২ এএম আপডেট: ০৪.১০.২০২৬ ১:৩০ এএম |


    মাদক ব্যবসায়ীদের ছাড় নয়,  সুপারিশকারীদের বিরুদ্ধেও  ব্যবস্থা-এমপি জসিম উদ্দিন মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে উল্লেখ করে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদক কারবারির ঠাঁই হবে না। বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদকের কোনো গডফাদারকেও ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভ‚মি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাদকবিরোধী সচেতনতাম‚লক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জসিম উদ্দিন জসিম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণ করা হবে না। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর পক্ষে কেউ সুপারিশ করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্ম‚লে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে স‚চনা বক্তব্য দেন তেতাভ‚মি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মো. আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম। সভায় প্রধান আলোচক ছিলেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আব্দুল আজিজ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীন‚র ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু। এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২