সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় হাফেজ সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১:০২ এএম আপডেট: ০৪.১০.২০২৬ ১:২৯ এএম |

 কুমিল্লায় হাফেজ সম্মেলন অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে হাফেজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমরা সৌভাগ্যবান ইসলাম ধর্মের ফলোয়ার আমরা, মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছি আমরা। আমাদের নজর রাখতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের নিয়ম কানুন মেনে জীবন যাপন করে। এই কারণেই যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম উন্নয়নের ধর্ম, ইসলাম কুসংস্কারমুক্ত ধর্ম। ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না, ইসলাম অন্যায়ের পক্ষে নয়। ইসলাম উন্নয়নের পক্ষে ইসলাম সম অধিকারের পক্ষে। আমি চাই আগামীতে এখানে ইসলামিক কোরআন প্রতিযোগিতা বড় পরিসরে আয়োজন করা হবে। একটু আগে যদি আমাকে জানান আমি চেষ্টা করব যত কষ্টই হোক আপনাদের সাথে থাকার। 
কৃষিমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের ম‚ল দায়িত্ব জনগণকে ভালো কিছু উপহার দেওয়া, সুন্দর কিছু উপহার দেওয়া সুন্দর ভাবে দেশ পরিচালনা করা। কিছু দুষ্টু লোক আছে সুন্দর বাংলাদেশকে অসুন্দরের দিকে ঠেলে দিচ্ছে । আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাই সচেতন থাকবেন এই দেশ আমাদের, এই দেশ আগামী প্রজন্মের, এই সরকার আপনাদের ভোটে নির্বাচিত সরকার সুতরাং এই সরকারকে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর হাফেজ মাওলানা ড. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সভাপতিত্ব করেন হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সঞ্চালনা করেন মহাসচিব হাফেজ মাওলানা মুফতি নজরুল ইসলাম ছালেহী।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে আগত আলেম-ওলামা ও হাফেজরা সম্মেলনে অংশ নেন।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাফেজদের সম্মাননা, বৃত্তি প্রদান, সনদ সহ বিভিন্ন কর্মস‚চির আয়োজন করা হয়। সম্মেলনে কোরআনের হাফেজদের শিক্ষা ও কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কোরআন শিক্ষার প্রসার, হাফেজদের কল্যাণ এবং ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২