সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩
সদর দক্ষিণে নারীদের সেলাই প্রশিক্ষণ, দুই প্রশিক্ষণার্থী পেলেন সেলাই মেশিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩২ পিএম |


  সদর দক্ষিণে নারীদের সেলাই প্রশিক্ষণ, দুই প্রশিক্ষণার্থী পেলেন সেলাই মেশিন
আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও নারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জয়পুর সার্বিক গ্রাম সমবায় সমিতির নারী সদস্যদের নিয়ে ১০ দিনব্যাপী ‘সেলাই’ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমবায় কার্যালয়, কুমিল্লা সদর দক্ষিণের আয়োজনে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণটি ২৩ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সমবায় সমিতির ২৫ জন নারী সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. খলিলুর রহমান খোকন।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা সমবায় কর্মকর্তা জামাল হোসেন এবং প্রশিক্ষক মোসাম্মৎ  সালমা আক্তারসহ সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৫ জন নারীর মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দুইজন বিজয়ীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

বক্তব্যে সুজন চন্দ্র রায় বলেন, নারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং পরিবার ও সমাজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের প্রশিক্ষণ নারীদের দক্ষতা বিকাশের পাশাপাশি বেকারত্ব কমাতে এবং মানবিক মর্যাদা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২