নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপ‚রণ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে। তার বিনিময়ে যে ক্ষতিপ‚রণ দেওয়া হচ্ছে তা অতি নগণ্য। মানুষের জীবনের ম‚ল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে প‚রণ করা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে- তা ক্ষতের মধ্যে সামান্য প্রলেপ দেওয়া মাত্র।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের হাতে ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনিরুল হক চৌধুরী এসব কথা বলেন।
বিআরটিএ জানায়, কুমিল্লা জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। ২৭টি পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানে কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, আবদুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলামসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ চালক চাই সংগঠনের সভাপতি আজাদ সরকার লিটন, পরিবহন মালিক প্রতিনিধি আবদুস সালাম, শ্রমিক প্রতিনিধি খন্দকার কামরুল হাসান টিপু, সাংবাদিক মাহফুজ নান্টু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনিরুল হক চৌধুরী আরো বলেন, "সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে প‚রণ করা সম্ভব নয়। একজন মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের এই দুঃসময়ে কিছুটা আর্থিক স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা শ‚ন্যের কোঠায় নামিয়ে আনতে বিআরটিএ-সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন তিনি।
