শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
বিটিভির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুমিল্লা জিলা স্কুল
রানার আপ ভিকারুননিসা ন‚ন স্কুল এন্ড কলেজ
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:৩৮ এএম |



   বিটিভির বিতর্ক  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুমিল্লা জিলা স্কুলবাংলাদেশ টেলিভিশন (বিটিভি)আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জিলাস্কুল। প্রতিযোগিতায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে শিরোপা অর্জন করে কুমিল্লা জিলা স্কুল।
‘শিশু-কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতাম‚লক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় কুমিল্লা জিলা স্কুলের গাইড টিচার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনায়েত উল্লাহ। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন মো. সাকিব কাদের।
চ্যাম্পিয়ন হয়ে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে ফেরার পর কুমিল্লা জিলা স্কুলের বিতার্কিকদের ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ।
এ সাফল্যে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২