শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
ফেনীর সমাবেশে কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
কৃষি কার্ড দিয়া এদেশের কৃষক ধনী হইবো
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:৩৮ এএম |


কৃষি কার্ড দিয়া এদেশের  কৃষক ধনী হইবোনিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন কৃষকদের উদ্দেশ্যে বলেন,  কিছু মানুষ প্রশ্ন করে- কৃষি কার্ড দিয়া কি হইবো। আমি বলি কৃষি কার্ড দিয়ে সব হইবো। কৃষি কার্ড দিয়া এদেশের কৃষক ধনী হইবো। কৃষি কার্ডের মাধ্যমে জানতে ফারবো হেতে কি হলাইতাছে কি জন্য হলাইতেছে কত লোক এইবার এসব ফলাইবো, উচিত মূল্য পাইবো কিনা। এটা কৃষি কার্ড কই দিবো। 
গতকাল বৃহস্পতিবার ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যে মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আরো বলেন, এ দেশ ধনী হইতে হইলে এদেশের ৭৫ভাগ মানুষ আগে ধনী হইতে হইবো। এই কৃষক কার্ড এদেশের কৃষককে ধনী বানাইবো। ইনশাল্লাহ আরমাত্র চার বছরের মধ্যে আড়াই কোটি কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে কে কোন জমিতে কি ফসল ফলাইছে আপনার উপজেলায় সব কিছু জানতে পারবেন।  













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২