শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
চান্দিনায় প্রধানমন্ত্রীকে পৃথকভাবে স্বাগত জানান রেদোয়ান ও শাওন সমর্থিত নেতা-কর্মীরা
রণবীর ঘোষ কিংকর:
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ এএম |

 চান্দিনায় প্রধানমন্ত্রীকে পৃথকভাবে স্বাগত জানান রেদোয়ান ও শাওন সমর্থিত নেতা-কর্মীরা বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বিএনপি নেতা-কর্মীরা। কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দুইটি পৃথক স্থানে অবস্থান নেয় সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ ও বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওন সমর্থিতক নেতা-কর্মীরা। 
বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের চান্দিনা বাস স্টেশন থেকে উপজেলা গেইট এলাকায় অবস্থান নেয় চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম এর নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী।
সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক, পিকআপ, বাস ও মটোরসাইকেল বহর নিয়ে উপজেলা সদরে ছুটে আসে এমপি শাওন সমর্থিত বিএনপি নেতা-কর্মীরা।
ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মহাসড়কের উভয় পাশে জড়ো হয় তারা। ব্যানার ও ফেস্টুন এর লেখায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি এমপি আতিকুল আলম শাওনকে দলে নিতে জোর দাবি নেতা-কর্মীদের।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর গাড়ি বহর বেলা সোয়া ১১টায় যখন চান্দিনা অতিক্রম করে তখন "শাওন ভাই,শাওন ভাই" শ্লোগানে মুখরিত হয়ে পড়ে গোটা এলাকা। এসময় তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন।

অপরদিকে মহাসড়কের মাধাইয়া বাস স্টেশনে অবস্থান নেন সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ সমর্থিত বিএনপি নেতা কর্মীরা। 
 চান্দিনায় প্রধানমন্ত্রীকে পৃথকভাবে স্বাগত জানান রেদোয়ান ও শাওন সমর্থিত নেতা-কর্মীরা
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মহাসড়কে ছুটে আসে বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা। প্রচন্ড রোদ উপেক্ষা করে রেদোয়ান আহমেদ এর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সকাল থেকে প্রধানমন্ত্রী আসার অপেক্ষার প্রহর গুনতে শুরু করে তারা।
বেলা ১১ টা ৫ মিনিটে যখন প্রধানমন্ত্রীর গাড়ি বহর মাধাইয়া স্টেশন অতিক্রম করে তখন উপস্থিত নেতা-কর্মীরা "রেদোয়ান ভাই, রেদোয়ান ভাই" শ্লোগানে সরেগরম করে তোলে পুরো মাধাইয়া বাস স্টেশন এলাকা। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার গাড়ি থেকে হাত উঁচিয়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন। প্রধানমন্ত্রীর এই ভালবাসায় যেন সকল ক্লান্তি মুহুর্তেই কেটে গেলে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২