বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:০১ এএম আপডেট: ০১.১০.২০২৬ ২:১৫ এএম |




 কুমিল্লায় ভোটকেন্দ্র  পুনর্বহালের দাবিতে  মানববন্ধন-স্মারকলিপি নিজস্ব প্রতিবেদক ।। কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে এলাকাবাসীর পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বুধবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ভুবনঘর গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা আগের স্থানেই ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র হিসেবে ভোটগ্রহণ হয়ে আসছে। এ কেন্দ্রে এলাকার প্রায় চার থেকে পাঁচ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। অতীতে এ কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রটি ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোটারদের দুর্ভোগ বাড়তে পারে। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষসহ দূরের ভোটারদের নতুন কেন্দ্রে যাতায়াতে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ, বড় ভবন ও বিশাল মাঠ রয়েছে। ফলে ভোটারদের অবস্থান, ভোটগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সুযোগ রয়েছে। অন্যদিকে প্রস্তাবিত ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা তুলনামূলকভাবে কম।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আমড়াতলী ইউনিয়নের মোতালেব, ফিরোজ, কামাল হোসেন মেম্বার, মো. আবুল হোসেন, হাজী সফিক মেম্বার, মিনু বেগম, মর্জিনা আক্তার, মো. ইয়াছিন, মো. দুলাল মিয়া, জলিল মিয়া, বাবুল মিয়া, আলম মিয়া, হানিফ হোসেন, আক্তার, মাহবুব মিয়া ও মানিক মিয়াসহ স্থানীয়রা।
পরে মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়কে পুনরায় ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণের দাবি জানানো হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২