ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা-পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১৩ জন মাদকসেবিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচারকাজ) মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) আল আমিন, এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন, এসআই (নিঃ) জালাল উদ্দিন, এসআই (নিঃ) রূপম কুমার সরকার, এএসআই (নিঃ) মোঃ নুর-আল-আহসান ও এএসআই (নিঃ) লিংকন কুমার নাথের নেতৃত্বে একটি চৌকস দল সঙ্গীয় ফোর্সসহ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক সেবনের অপরাধে ১৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোঃ রেজাউল করিম (২৬), পিতা-মৃত আইয়ুব আলী (গোপালনগর, দুলালপুর ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া), মোঃ বাবুল (২৮), পিতা-ছাদেক মিয়া (ছাতিয়ানী, সাহেবাবাদ ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া), মাহবুব আলম (৪০), পিতা-মৃত রব্বান মিয়া (রামচন্দ্রপুর, ব্রাহ্মণপাড়া), আবুল কালাম (৪৫), পিতা-মৃত তোফাজ্জল হোসেন (নারায়নপুর, ব্রাহ্মণপাড়া) কাজী সিয়াম (২৪), পিতা-কাজী আলা উদ্দীন (নোয়াগাও, কসবা, ব্রাহ্মণবাড়িয়া) মোঃ তাজিম ভূইঁয়া (২৫), পিতা-কামাল হোসেন (কসবা পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া) মোঃ সবুজ (৩০), পিতা-হুমায়ুন কবির (গানগাটিয়া, মুরাদনগর, কুমিল্লা) মোঃ ইমাম হোসেন (৩৮), পিতা-নুর জ্জামান (হদুয়া, নলছিটি, ঝালকাঠি) মোঃ রবিন (১৯), পিতা-হিরন মিয়া (ডালপা, মুরাদনগর, কুমিল্লা) মোঃ জোবায়ের মোল্লা (২১), পিতা-হাবিবুর রহমান (মহালক্ষীপাড়া, ব্রাহ্মণপাড়া সদর) মোঃ সাকিবুর রহমান (২৩), পিতা-মোঃ জামাল হোসেন (উত্তরা, ১০নং সেক্টর, ঢাকা)
মোঃ জিসান (২০), পিতা-শাহজাহান (পিয়ালীমারী শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ) মোঃ নাসিম (২০), পিতা-হারুনুর রশিদ (পিয়ালীমারী, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, “মাদক নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া এবং সামারি ট্রায়াল সম্পন্ন করে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
