বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৯
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১:৪২ এএম |



 ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান:  মাদকসেবি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৯ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা-পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে জোড়া সাজা পরোয়ানাভুক্ত ও মামলার পলাতক আসামি ছাড়াও মাদক সেবনের দায়ে সামারি ট্রায়ালের আসামি রয়েছে।
গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (২৮ ও ২৯ সেপ্টেম্বর) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে একটি দল শশীদল বাজারের পশ্চিম পাশে অভিযান চালায়। সেখানে পাঁচ পীরের দরগাসংলগ্ন একটি দোকানের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ মোঃ রুবেল মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রুবেল শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রব্বান মিয়ার ছেলে।
পৃথক অন্য এক অভিযানে আজ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম ও এএসআই মোঃ ইমরানের নেতৃত্বে পুলিশ দল একই ব্যক্তির নামে দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ ইউসুফ প্রকাশ বুদ্দুকে (২৫) গ্রেপ্তার করে। তিনি দক্ষিণ শশীদল গ্রামের লেবন বেপারী বাড়ীর মোঃ মিন্টু মিয়ার ছেলে।
এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. আরিফুল ইসলাম প্রকাশ তানভীরকে (২৫) শিদলাই এলাকা থেকে গ্রেপ্তার করেন এসআই ডি.এম.এ মজিদ।
অন্যদিকে, প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ছয়জনকে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) জন্য গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন-নান্টু চন্দ্র দাশ (৫০), মোঃ মোস্তফা (৪০), মোঃ ইমন (৩০), মোঃ জুয়েল (৩৮), মোঃ বেলাল হোসেন (৩২) ও মোঃ সিয়াম (১৯)। এসআই আল আমিন, এসআই সুজন কুমার আচার্য্য ও এএসআই মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের আটক করে আদালতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২