বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
ইভটিজিং-কিশোর গ্যাং দমনে সংশ্লিষ্টদের কঠোর থাকার আহবান-উপজেলা নির্বাহী কর্মকর্তার
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনু্ষ্িঠত। সভায়  বুড়িচংয়ে ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ এবং আসন্ন দুর্গাপূজায়  সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন এলাকায় ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেঃ হুমায়ুন কবির বাবুল, যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ, পল্লী বিদ্যুতের এজিএম মো. আশ্রাফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাখাওয়াত আহমেদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবু ইউসুফ, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ,  গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা প্রকৌশলী মেঃ ওয়ালী উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফুয়াদ,
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,দুর্গাপূজা উদযাপন কমিটির বিরাজ ভট্টাচার্য, শম্ভু চৌধুরী, সমর মিত্র, মধুসূদন বিশ্বাস, সজল মিত্র এবং পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২