কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আখতার হোসাইন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ঈসমাইল মজুমদার, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহুল আমিন মজুমদার, জোড়কানন পূর্ব ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।
সভায় কঠোর হস্তে কিশোর গ্যাং দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি ও ছিনতাই বন্ধ, যানজট নিরসন, অবৈধভাবে মহাসড়কের যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়েছে। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর এলাকায় ফ্লাইওভারের নিচের অংশ পাকাকরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ধীর গতির যানবাহনের জন্য মহাসড়কের উভয় পাশে সার্ভিসলেন করার প্রস্তাব করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, ফায়ার সার্ভিস, পুলিশ, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
