বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
২৮ দিনে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার প্রবাসী আয়
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ এএম |



চলতি (সেপ্টেম্বর) মাসের ২৮ দিনে দেশে মোট ২৫৩ কোটি ২০ লাখ (২.৫৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ৩১ হাজার ১৩১ কোটি ৩০ লাখ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, এই ২৯ দিনে মোট ২৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা যা আগের বছর একই সময়ের চেয়ে ৬ কোটি ৬০ লাখ ডলার (২ দশমিক ৭০ শতাংশ) বেশি। আগের অর্থবছরে একই সময়ে এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭৩৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৩৬ কোটি ৫০ লাখ ডলার। আগের বছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।
এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার। ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২