বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ এএম |



২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ প্যাকেজে হজযাত্রার প্রয়োজনীয় সেবাগুলো একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হবে। সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফিরে যাওয়া পর্যন্ত যাত্রাপথের বিভিন্ন সেবা এতে অন্তর্ভুক্ত থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকেজটি দেওয়া হবে। এতে চারটি প্রধান সেবা থাকবে—পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। পাশাপাশি অতিরিক্ত কিছু সুবিধাও নেওয়ার সুযোগ থাকবে।
এই ব্যবস্থার মাধ্যমে বিদেশি হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীর জন্য নিজেদের মতো করে কর্মসূচি সাজাতে পারবে। এজন্য একটি নির্দিষ্ট, তবে নমনীয় চুক্তি কাঠামো রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদি আরবের ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির ‘ভিশন ২০৩০’ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়নের কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ।
মন্ত্রণালয় এরই মধ্যে ১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষ্যে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরিচালন পরিকল্পনা, বিধিবিধান ও প্রয়োজনীয় শর্তাবলি পর্যালোচনা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামোও সম্প্রসারণ করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোতে চুক্তি, কার্যক্রম পরিচালনা ও ভিসা-সংক্রান্ত প্রক্রিয়াগুলো এক ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রী ও সেবাদানকারী সংস্থাগুলোর কাজ সমন্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সূত্র: গাল্ফ নিউজ












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২