মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩
চৌদ্দগ্রামে আগুনের সুপার শপের মালামাল পুড়ে ছাঁই, ক্ষতি কোটি টাকা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ এএম আপডেট: ২৯.০৯.২০২৬ ১:৩৭ এএম |



  চৌদ্দগ্রামে আগুনের সুপার শপের  মালামাল পুড়ে ছাঁই, ক্ষতি কোটি টাকাচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বনফুল ডিপার্টমেন্টাল ষ্টোর সুপারশপে ভয়াবহ আগুনে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার সকালে রহস্যজনকভাবে সুপারশপটির ভিতর থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্ত্বের মধ্যেই পুরো ডিপার্টমেন্টাল ষ্টোরটিতে আগুন ছড়িয়ে পড়ে।
দোকানের মালিক ফয়সাল জানান, সোমবার সকালে আগুনের খবর পেয়ে ডিপার্টমেন্টাল ষ্টোরে আসি। এসে দেখি ষ্টোরের সকল মালামাল পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতায় কোন মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন চৌদ্দগ্রাাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, পৌরসভা যুবদলের সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, সোমবার সকাল আনুমানিক ৯টায় রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাাম ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অন্তত ঘন্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ মহিম উদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সকল উৎসুক জনতাকে নিয়ন্ত্রন করি। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২