কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডা. মোহাম্মদ মাছুম হাছান এর আগে কুমিল্লা মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে তাঁকে অধ্যক্ষ পদে যোগদান করতে হবে। তাঁর পদায়নের খবরে কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করে অনেকে কলেজের শিক্ষা, চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা প্রত্যাশা করেছেন।
