মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩
সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছ রপ্তানিতেও সফল হবো: মন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ এএম |


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই আমরা সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানি করতে সফল হবো।
সরকারের লক্ষ্য, মাঠের অভিজ্ঞতা, মানুষের চাহিদা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে একসঙ্গে কাজ করে এ মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপির সভাপতিত্বে সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশ নেন। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের পরিচিতি ও কার্যাবলি সম্পর্কে অবহিত করা হয়।  
মন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতিকে শক্তিশালী, সবল ও রোগমুক্ত করতে হলে এ মন্ত্রণালয়ের কাজের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকারের উদ্দেশ্য দেশের জনগণের খাদ্য ও পুষ্টি চাহিদা মিটিয়ে মৎস্য, কৃষি এবং প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।  
সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি কমিটির সদস্যসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা, জবাবদিহি এবং সততার সাথে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন।  
বৈঠকে তিনি মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পসমূহ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন এবং ওই প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উত্থাপনের জন্য নির্দেশনা দেন। 
 বৈঠকে সর্বসম্মতিক্রমে সভাপতি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের শূন্য পদ পূরণের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।  
বৈঠকে কমিটির সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু,  সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম ও আমির হামজা অংশ নেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২