মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩
লালমাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
প্রদীপ মজুমদার :
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ এএম |


কুমিল্লার লালমাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ) বিকেলে লালমাই উপজেলা প্রশাসন অয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস। 
পূজা উপলক্ষে ইউএনও উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতাদের ও আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে উপস্থিত সবার মতামত নেন।
তিনি গুজব বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানান । সভায় সকলের মতামত নিয়ে আনসার,গ্রাম পুলিশ, নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করন, যেসকল মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলমান রয়েছে সেখানে তদারকি বাড়ানো সহ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করতে বলেন। এছাড়া নামাজ ও আজানের সময়ে বাদ্যযন্ত্র বাজানো সীমিত করা এবং বিজয়া দশমীর দিন সঠিক সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন করে সবাইকে নিরাপদে পূজা সমাপ্ত করার অনুরোধ করেন। 
পূজা উদযাপন পরিষদ লালমাই শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, লালমাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাইফুল ইসলাম, প্রকল কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, আনসার কর্মকর্তা হাজেরা বেগম, পূজা উদযাপন ফ্রন্ট লালমাই শাখার সভাপতি সুমন রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাশ সহ উপজেলার ১৭ টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২