মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ এএম |


সৌরভ মাহমুদ হারুন।। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর সফল উপলক্ষ্যে  বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে  মোকাম ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নিমসার বাজারে  এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
মোকাম ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার বিকালে নিমসার বাজারে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। 
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ শরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্বমোঃ জয়নাল আবেদীন চেয়ারম্যান এবং পরিচালনা করেন  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।   সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সফিকুর রহমান ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরু রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সেলিম, মোকাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরু রহমান,মোকাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইউনিছ, বিল্লাল হোসেন ও মোঃ দুলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আগামী ১লা অক্টোবরের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে, অনুষ্ঠান ও পথসভাকে সর্বাত্মকভাবে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রস্তুতি গ্রহণ করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২