মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩
দাউদকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
আলমগীর হোসেন
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ এএম আপডেট: ২৮.০৯.২০২৬ ১:৩২ এএম |

    দাউদকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  ব্যবসায়ীর মৃত্যু
দাউদকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হুমায়ুন কবির ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতেই ঢাকা ল্যাব এইড হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ হুমায়ুন কবির দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের মৃত শামছু বেপারীর ছেলে। তিনি দাউদকান্দি পৌরসভা বাজারের তুলা ব্যবসায়ী ছিলেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান।
নিহতের ভাতিজা মো. হালিম জানান, হুমায়ুন কবির গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেয়ার পরও জ্বর না কমায় উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হলে ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। রাতেই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে দাউদকান্দির গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। রবিবার সকাল ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২