বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ ১৯ সেপ্টেম্বর বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলা জাসাস এর আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা জাসাস এর আহবায়ক মোঃ ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ জালাল হোসেন এর পরিচালনায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ পরিচিতি সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন৷ বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, দপ্তর সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ সর্দার,ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি সার্জেন মোঃ শফিকুল ইসলাম, ওলামা দলের সভাপতি আবদুল হান্নান৷ এসময় উপস্থিত বক্তারা লড়াই সংগ্রামের দিন গুলো বিএনপির সকল অঙ্গসংগঠনের মত বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর অবদান তুলে ধরেন৷ তাদের কর্মসূচির মাধ্যমে সবাই উজ্জীবিত করেছে৷ আগামীদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মকান্ডে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিএনপি তথা হাজী জসিম উদ্দিন এর হাতকে শক্তিশালী করতে কাজ করবে৷ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর আহবায়ক কমিটির যুগ্মআহবায়ক মোঃ ফখরুল আলম মিথুন, মোঃ দুলাল আহাম্মদ, মোঃ আবু কাউছার সরকার, সুমন মাস্টার, মোঃ আলাউদ্দিন, মোঃ আরিফুল ইসলাম, মিসেস রিতা দেওয়ান, জহিরুল ইসলাম, মোঃ গাজী ইস্রাফিল,মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রাসেল আহমেদ, মোঃ জাহের মিয়া, বাসির আহমেদ,কাউছার আলম, মাহবুবুর রহমান, পলাশ ভূইয়াসহ জাসাস ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ৷
