রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
হোমনার অনন্তপুর দাখিল মাদ্রাসার "বড় হুজুর" স্মরণে দোয়া মাহফিল
এমএ কাশেম ভূঁইয়া-হোমনা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ এএম |



কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর দড়িকান্দি হাজ্বী মাজেদুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার প্রয়াত আলহাজ্ব হযরত মাওলানা এএসএম সাইফুল্লাহ উরফে বড় হুজুর-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় মাদ্রাসা মাঠে প্রাক্তন শিক্ষার্থী প্রতিষ্ঠানের আয়োজনে শোক সভা শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে রুহের মাগফেরাত কামনা করা হয়।
এতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আবদুল আজিজ সাব মিয়া খন্দকার।
তিতাসের গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মোঃ ওমর ফারুকের পরিচালনায় এসম বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অনন্তপুর আশেকানে মদিনা দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার ভূঁইয়া আল কাদরী, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ, আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, হোমনা উপজেলার যুবদলের আহ্বায়ক এম এ জামাল, মাদ্রাসার সকল শিক্ষকদের পক্ষ থেকে সহকারী শিক্ষক মাওলানা মমিনুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী মাজেদুল ইসলামের কনিষ্ঠ সন্তান মোঃ তোফায়েল, স্থানী ওয়ার্ড মেম্বার মোঃ মহারাজ হোসেন প্রমূখ।
এছাড়াও মরহুম আলহাজ্ব হযরত মাওলানা এএসএম সাইফুল্লাহ প্রকাশ বড় হুজুরের স্মৃতি করে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মোঃ নেসার উদ্দিন তাহেরী, ২০০১ ব্যাচের শিক্ষার্থী মাওলানা সফিউল্লাহ, ১২তম ব্যাচের শিক্ষার্থী মাওলানা হাবিবুর রহমান, মোঃ হাসান মাহমুদ, ১৬তম ব্যাচের শিক্ষার্থী মাওলানা আরাফাত হোসেন সোহেল, ১৭তম ব্যাচের শিক্ষার্থী মাওলানা মেহেদী হাসান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা, মরহুমের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতি চারণ করে অনেকে আবেগাপ্লুত হন। মাওলানা সফিউল্লাহ বড় হুজুর নামেই পরিচিত ছিলেন এবং শিক্ষার্থীদের বাবা-মায়ের মতই স্নেহ মায়ায় পড়াশোনা করাতেন। ওনার শিক্ষা নিয়ে অনেকেই দেশের বিভিন্ন অঞ্চলে কর্মময় জীবন পরিচালনা করছেন বলেও বক্তারা তাদের বক্তব্যে বলেন। ওনার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে পরে মোনাজাত প্রদান করেন।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২