চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের বাহেরগড়া শাহ সাহেব(রহ:) মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত মিলাদুন্নবী(সা:) উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে পুরস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদরাসা মিলনায়তনে কমপ্লেক্সের সভাপতি অধ্যক্ষ আব্দুল হক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের মসলিসে শূরা সদস্য নূরে আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমদসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
