বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
লাকসামে 'হৃদয়ে কুমিল্লা’র উদ্যোগ ডাকাতিয়া নদীতে মৎস্য পোনা অবমুক্ত
মোহাম্মদ আবদুর রহিম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ এএম |


ডাকাতিয়া নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ হিসেবে কুমিল্লার লাকসামে নদীতে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেছে হৃদয়ে কুমিল্লা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির লাকসাম শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লাকসাম পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশারফ হোসেন মুশু।
এ সময় বক্তব্যদেন বিএনপি নেতা কামাল হোসেন, ইমরান হোসেন মিলন, লাকসাম পৌরসভা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুবদলের সদস্য সচিব আফজাল হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হায়দার মামুন।
হৃদয়ে কুমিল্লার লাকসাম শাখার মুখ্য সংগঠক শাহ মো. নরুল আলম, নাজমুল হাসান ও মো. রবিউল হোসাইন সবুজসহ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিশু, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন ও শাজাহান আহমেদ, উপদেষ্টা মো. জয়নাল, মো. কালাম, মঞ্জুর রাহি ও আব্দুল বারেক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহসিন খান এবং সদস্য জাবেদ পারভেজ, সোহেল রানা, মো. মহিন উদ্দিন ও আহম্মদ জালাল উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, নদী ও জলাশয়ের মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডাকাতিয়া নদীর পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এছাড়াও হৃদয়ে কুমিল্লা দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে করোনা,বন্যাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২