বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ১০:০১ পিএম |

মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামছুল আলম মানিকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


আজ বিকেলে  উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সরসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিক বলেন -
‎আমি এই সরসপুর ইউনিয়ন সন্তান।ছাত্র জীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন কর্মী হয়ে অদ্যবধি পর্যন্ত সে আদর্শ বুকে ধারণ করে দলটির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি।

‎তিনি বলেন -গত ১৭বছরে গণতন্ত্র মুক্তির আন্দোলনে আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম।কয়েকবার গুলি খেয়েছিলাম।তারপরও বিএনপির আদর্শ ও এলাকা (আপনাদের) ছেড়ে যাইনি।আপনারা আমাকে ছিনেন।আমি বিএনপির মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ, সরষপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করতে বদ্ধ পরিকর।

মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক তিনি আরো বলেন -বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার অভিভাবক মো.আবুল কালাম এমপি'র দিক নির্দেশনা অনুযায়ী সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।

‎উঠান বৈঠকে উপস্থিত ছিলেন - সরসপুর
‎ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুল করিম মেম্বার,ইউনিয়ন বিএনপির নেতা শহিদ উল্লাহ কালু, জসিম উদ্দিন, আবদুল হক,ইউনিয়ন যুবদল নেতা ইলিয়াস হোসেন,সরষপুর ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক ইব্রাহিম প্রমুখ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২