বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
মনোহরগঞ্জের দক্ষিণ ঝলমে ফখরুল ইসলাম জসিমকে ঘিরে জনসমর্থনের স্রোত
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ১০:০২ পিএম |

মনোহরগঞ্জের দক্ষিণ ঝলমে ফখরুল ইসলাম জসিমকে ঘিরে জনসমর্থনের স্রোতমনোহরগঞ্জের দক্ষিণ ঝলমে ফখরুল ইসলাম জসিমকে ঘিরে জনসমর্থনের স্রোতআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫নং দক্ষিণ ঝলম ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জসিমকে ঘিরে সৃষ্টি হয়েছে জনসমর্থনের স্রোত। আজ সোমবার বচইড় বাজার মাঠে ভাটগাঁও-বচইড় এলাকার বাসিন্দাদের সঙ্গে তাঁর মতবিনিময় সভায় বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মো. সলীম উল্লাহ’র সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফখরুল ইসলাম জসিমের দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা, ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরে তাঁর পক্ষে সমর্থন জানান।

বক্তারা বলেন, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ফখরুল ইসলাম জসিম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় সিদ্ধান্ত থেকে সরে যাননি। মামলা-হামলা ও বাড়িঘর ভাঙচুরের মতো নানা চাপের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনী মাঠে অবস্থান নিয়েছিলেন। তখন অনেকেই প্রার্থী হতে আগ্রহ দেখাননি; কিন্তু জসিম দলের নির্দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনে অংশ নেন।

সভায় বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় ফখরুল ইসলাম জসিম তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে থেকে রাজনীতি করেছেন। তাঁর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা ও ত্যাগ বিবেচনায় নিয়ে এবার তাঁকে মূল্যায়ন করা উচিত।

মনোহরগঞ্জের দক্ষিণ ঝলমে ফখরুল ইসলাম জসিমকে ঘিরে জনসমর্থনের স্রোতমতবিনিময় সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা মেম্বার এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপির দৃষ্টি আকর্ষণ করে বলেন, চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের আরএস ও বিএস (রাজনৈতিক ও সাংগঠনিক রেকর্ড/ব্যাকগ্রাউন্ড) সহ অতীত ভূমিকা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হোক। তাঁদের দাবি, দলের কঠিন সময়ে ফখরুল ইসলাম জসিমের ভূমিকা ও ত্যাগ বিবেচনায় নিয়ে তাঁকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২