কিশোর-তরুণদের মাদক ও ইভটিজিং থেকে দূরে রাখতে কুমিল্লার মনোহরগঞ্জে গ্রামভিত্তিক ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মনোহরগঞ্জ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের সাকতলা বাজারসংলগ্ন ডা. শহীদুল্লাহ মাঠে জাঁকজমকপূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়। এতে যাওড়া একাদশ ও সাকতলা একাদশ অংশ নেয়। খেলা উপলক্ষে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, ইভটিজিং ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শরীরচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে।