বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
চান্দিনায় স্কুল ছাত্রের আত্মহত্যা
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ এএম আপডেট: ১৬.০৯.২০২৬ ২:০১ এএম |


 চান্দিনায়  স্কুল ছাত্রের  আত্মহত্যারণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মো. আব্দুল্লাহ (১৬) নামে এক স্কুল ছাত্র  আত্মহত্যা করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায়  চান্দিনা উপজেলা  সদরের  রুপনগর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুল্লাহ  কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর সিঙ্গারিয়া গ্রামের  সৌদি প্রবাসী রাসেল মিয়ার ছেলে। সে মায়ের সাথে চান্দিনায় ভাড়ায় বসবাস করতো এবং চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০২৭ সালে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার।
নিহতের মা তাসলিমা আক্তার জানান- এক মেয়ে ও তিন ছেলের মধ্যে আব্দুল্লাহ দ্বিতীয় এবং ছেলেদের মধ্যে সে বড়। স্বামীর পরিবারের সাথে বনিবনা না হয়  সন্তানদের নিয়ে  চান্দিনার একটি বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করে  ছেলে মেয়েদের লেখাপড়া করান।
তিনি আরও জানান- আমার ছেলে আব্দুল্লাহ পরীক্ষার ফরম পূরণের জন্য তার প্রবাসী পিতার কাছে ফোন করে টাকা চায়। এ সময় তার পিতা তাকে বিভিন্ন প্রকার গালিগালাজ করায় রাগে ক্ষোভে ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। আমরা ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২