বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
কুমিল্লার তালপুকুরে ভেসে উঠলো যুবকের মরদেহ
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ এএম আপডেট: ১৬.০৯.২০২৬ ২:০২ এএম |


 কুমিল্লার তালপুকুরে ভেসে উঠলো যুবকের মরদেহনিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর তালপুকুর থেকে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের (৪০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরীর তালপুকুর পাড় ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালপুকুর পাড়ের ঘাটে এক যুবকের বিবস্ত্র মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় একাধিক বাসিন্দা দাবি করেছেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই এলাকাটিতে ঘুরে বেড়াতেন। 
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে প্রাথমিক সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হতে পারে।
ওসি আরও জানান, এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের আঙ্গুলের ছাপ পরীক্ষা করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। এই ব্যাক্তির জাতীয় পরিচয়পত্র করা হয়। 
কুমিল্লার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সৈয়দ নাছির উদ্দিন বলেন, অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার ব্যক্তি ছিলেন মানসিক ভারসাম্যহীন। পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্তে সুরতহাল সংগ্রহ শেষে অজ্ঞাত পরিচয়ে আঞ্জুমানে মফিদুল ইসলাম তার মরদেহ দাফন করেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২