কুমিল্লা ক্লাবের প্রয়াত তিনজন সদস্য প্রকৌশলী দিলীপ কুমার পোদ্দার, মন্জুর মোর্শেদ, রফিকুল ইসলাম জর্জের স্মরণ সভা শনিবার সন্ধ্যা ৭টায় ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। ক্লাব সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন প্রবীণ সদস্য ডা. আবু আইয়ূব হামিদ, প্রয়াত সদস্যদের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন রোকশানা মোর্শেদ। বক্তব্য রাখেন ক্লাব সিনিয়র সহসভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, কোষাধ্যক্ষ আতিকুল ইসলাম, কল্যান সম্পাদক নাসির উদ্দিন সুমন ।
সভায় উপস্থিত সদস্যরা প্রয়াতদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন ও মাগফেরাত কামনা করেন ।
