কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ হোসেন চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। সে পেশায় ট্রাক্টর চালক।
স্থানীয়
সূত্রে জানা যায়- পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার কুরুইন গ্রামের এক
ব্যক্তির সিএনজি অটোরিক্সা চুরি হয়। ওই চুরির ঘটনায় স্থানীয়রা সাকিল নামে
সন্দেহভাজনক একজনকে আটক করে এবং সাকিল এর দেয়া তথ্যমতে স্থানীয়রা সোমবার
(৩১ আগস্ট) রাতে আরিফ হোসেনকে হাড়িখোলা থেকে ধরে নিয়ে যায়।
সারারাত
বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করার পর সকালে হাড়িখোলা নিয়ে আসে। সেখান
থেকে অনেক লোকজনের উপস্থিতিতে আবারও কুরুইন গ্রামের লোকজন তাকে তুলে নিয়ে
যায়। দুপুর আড়াইটায় কয়েকজন লোক আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা আলী মিয়া জানান- আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
কেরণখাল
ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শামীম হোসেন জানান- আরিফ হোসেন যদি সিএনজি
অটোরিক্সা চুরি করেও থাকতো, তাহলে এ ঘটনা তার অভিভাবক বা এলাকার গন্যমান্য
ব্যক্তিদের জানানো উচিত ছিল। এভাবে ধরে নিয়ে ‘মব’ সৃষ্টি করে একটি লোককে
পিটিয়ে হত্যা করা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
এ ঘটনার সাথে কারা জড়িত বা হামলাকারীরাদের পরিচয় তাৎক্ষনিক ভাবে সনাক্ত করতে পারেনি কেউ।
চান্দিনা
থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান- হাসপাতাল থেকে আমাদের
ফোন করার পর তাৎক্ষনিক ভাবে আমি হাসপাতালে যাই। এ ঘটনায় কারা জড়িত তদন্ত
করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
