বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩
চান্দিনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‌্যালি, সরব নেতাকর্মীরা
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ এএম আপডেট: ০২.০৯.২০২৬ ১:২৯ এএম |


গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে পা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চান্দিনায় আলোচনা সভা ও র‌্যালি করেছে সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ সমর্থিত উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কলেজ মাঠ থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করে মাধাইয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যদেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু।
এ সময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবুল কাশেম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোকাররম মজুমদার, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ ও সাখাওয়াত হোসেন সাক্কু, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ও ফরহাদ হোসেন।
এ ছাড়া ছাত্রনেতা আনিছুর রহমান ও কেএম শাহনেওয়াজ হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে মাধাইয়া এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২