বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩
বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেবিদ্বারে প্রশাসনের অভিযান
শাহীন আলম
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ০২.০৯.২০২৬ ১:৩০ এএম |




 বিদ্যুৎ সংকট  মোকাবিলায় দেবিদ্বারে  প্রশাসনের অভিযানসারা দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা, বিদ্যুতের অপচয় রোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার দেবিদ্বারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা সহকারি কমিশানার (ভূমি) মো. ফয়সল উদ্দিন । অভিযান চলাকালে পৌর এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার সীমিত রাখার আহ্বান জানানো হয়।বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখতে হবে। নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে বিদ্যুতের অবৈধ ব্যবহার, অপচয় ও অপব্যবহার বন্ধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, সারা দেশে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হবে। কেউ সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যুতের অপব্যবহার করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।বিদ্যুতের অপচয় রোধ ও সংকট মোকাবিলায় সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান তিনি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২