বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ৩০.০৮.২০২৬ ১:২৫ এএম |



 ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ  সফল করতে কুমিল্লায় মহানগরী  জামায়াতের প্রস্তুতি সভাআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ‎শনিবার নগরীর আইটি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়েছে। 
‎সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
‎সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। এ কর্মসূচিকে সফল করতে কুমিল্লা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের মাঝে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
‎৫ সেপ্টেম্বরের লংমার্চ ও কুমিল্লার পথসভা সফল করতে মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিটকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”‎
‎তিনি আরও বলেন, “আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক। জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিতে পা না দিয়ে সর্বোচ্চ ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”
‎সভায় বক্তারা ৫ সেপ্টেম্বরের কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, লংমার্চ সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করার পাশাপাশি কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
‎সভায় ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ এবং কুমিল্লার পথসভা সফল করতে বিভিন্ন সাংগঠনিক বিষয়, প্রচার-প্রচারণা, অংশগ্রহণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎‎এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরী জামায়াতের ‎সহকারি সেক্রেটারী কাউন্সিল মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা, মহানগরী  কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক জাকির হোসেন,অধ্যাপক মজিবুর রহমান, মিজানুর রহমানসহ আরো অনেকে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২