শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
ভারতে পাচারের সময় ট্রাকবোঝাই সার জব্দ করলো বিজিবি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৭ পিএম |

  ভারতে পাচারের সময় ট্রাকবোঝাই সার জব্দ করলো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি সারসহ একটি ট্রাক আটক করেছেন বিজিবির সদস্যরা।
বুধবার (২৬ আগস্ট) দিনগত গভীর রাতে উপজেলার ইসলামপুর এলাকা থেকে ট্রাকটি আটক করেন বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, অভিযানকালে একটি ট্রাকে তল্লাশির জন্য থামানো হয়। এসময় ট্রাক ফেলে পালিয়ে যান চালক। পরে বিজিবি সদস্যরা তল্লাশি করে ট্রাকের মধ্যে থাকা ২৪ হাজার কেজি সার জব্দ করেন। এরমধ্যে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি ও ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার রয়েছে।
ধারণা করা হচ্ছে, সারগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সারসহ জব্দ ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২