শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:২৯ এএম আপডেট: ২৯.০৮.২০২৬ ১২:৫০ এএম |


 চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধুর রহস্যজনক মৃত্যুচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে সালমা আক্তার(১৮) নামে এক গৃহবধু রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সালমা উজিরপুর ইউনিয়নের আশরাফপুর গ্রামের ট্রাক্টর চালক মোঃ মাসুদের স্ত্রী ও একই ইউনিয়নের কাঠালিয়া গ্রামের প্রবাসী আব্দুর রহিমের মেয়ে। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দশ মাস আগে আশ্রাফপুর গ্রামের মোঃ মাসুদের সাথে ইসলামি শরিয়াহ মোতাবেক সালমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয় গৃহবধু সালমার। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে গলায় ওড়না পেছিয়ে সে আত্মহত্যা করে।
তবে সালমা আক্তারের খালাতো বোন রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, সালমা আক্তারকে হত্যা শেষে শ^শুর পক্ষের লোকজন আত্মহত্যা বলে প্রচার করছে। আমি সালমা হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করছি।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, খবর পেয়ে গৃহবধুর লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২