আসন্ন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিতাস উপজেলার ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মো.ফরিদ
সরকারের উঠান বৈঠকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় তিন জনকে পিটিয়ে
রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ আগস্ট) বিকাল আনুমানিক তিনটায় পোড়াকান্দি গ্রামের মোল্লা বাড়ির আলম মোল্লার চায়ের দোকানের সামনে।
ভিটিকান্দি
ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আহত ফরিদ সরকার বলেন,আসন্ন ইউপি নির্বাচনে
আমি ভিটিকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী। সে উপলক্ষে শুক্রবার বিকালে
আমার গ্রামের লোকজন নিয়ে একটি উঠান বৈঠক ও দোয়া মাহফিলের আয়োজন করি।
আলম
মোল্লার দোকানের সামনে লোকজন আসতে শুরু করেছে, এসময় পূর্ব শত্রুতার জেরে
বিল্লাল,নুর নবী,আশিকসহ ১৫/২০ সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে।
এতে আমার বড় ভাই, আসলাম সরকার, রাশাদ সরকার ও আমিসহ ৫/৬ জনকে পিটিয়ে
রক্তাক্ত জখম করেছে।আমরা এঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এবিষয়ে জানতে
অভিযুক্ত বিল্লাল ও নু নবীর সাথে যোগাযোগের চেষ্টা করেও সমহয়নি। আরেক
অভিযুক্ত আকাশ মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কক্সবাজার আছি।
শুনেছি বাড়িতে মারামারি হয়েছে। এতে আমার বড় ভাই বিল্লালসহ ৩/৪ জন আহত
হয়েছে।
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, মারামারির কোনো খবর এখনও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
