শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
গৌরবোজ্জ্বল ঐতিহ্য অক্ষুন্ন রেখে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে
মোঃ হাবিবুর রহমান ঃ
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৭ এএম আপডেট: ২৯.০৮.২০২৬ ১২:৪৯ এএম |

 গৌরবোজ্জ্বল ঐতিহ্য অক্ষুন্ন রেখে  শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে
কুমিল্লার বাঙ্গরাবাজার থানার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক আব্দুস ছাত্তার সরকার বাবু। 
সহকারী প্রধান শিক্ষক সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির উদ্দীন, সমাজসেবক মনিরুল হক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদদীন, ইউপি সদস্য সাদেক হোসেন, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা মোস্তফা কামাল এবং কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোঃ বাবুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষা অনুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার মানোন্নয়ন, সুশাসন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মুক্ত আলোচনায় অভিভাবকরা শিক্ষার পরিবেশ রক্ষা ও সার্বিক উন্নয়নে তাঁদের বিভিন্ন সুচিন্তিত মতামত তুলে ধরেন। বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য অক্ষুন্ন রেখে আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষক-অভিভাবক যৌথ সমন্বয়ের ওপর জোর দেন উপস্থিত অতিথিরা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২