
আসন্ন
স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে
চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক
মো. যুবরাজ ইসলাম রাসেলের গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক
উপস্থিতি লক্ষ্য করা গেছে।
গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার
মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন ও
জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে গণসংযোগে অংশ নেন।
আজ শুক্রবার
সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের দুলারামপুর,দড়িকান্দি, রঘুনাথপুর,
শ্যাম্ভপুর ও মানিককান্দি গণসংযোগ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে
কুশল বিনিময় করেন।
